১৪ দলের সঙ্গে জোট অস্বীকার করি না: ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটবদ্ধভাবে হবে, নাকি একলা লড়তে হবে—আওয়ামী লীগের শরিক ও মিত্ররা এ নিয়ে ধন্দে আছে। এর মধ্যে আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ১৪ দলের সঙ্গে জোট আছে। জোটের অস্তিত্ব তাঁরা অস্বীকার করেন না। আর এ জোটের জয়ী হওয়ার মতো প্রার্থীদের কথাও ভোটের লড়াইয়ের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে।
আজ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ওবায়দুল কাদের।